নভেম্বরে বেতার তরঙ্গ নজরদারি স্টেশন পাচ্ছে বিটিআরসি

২৫ অক্টোবর, ২০১৯ ১৯:৫৬  
আধুনিক প্রযুক্তিতে মোবাইল বেতার তরঙ্গ নজরদারি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নভেম্বরের প্রথম সপ্তাহে একটি স্থায়ী মনিটরিং স্টেশন এবং দুইটি বহনযোগ্য স্টেশন হাতে পেতে যাচ্ছে সংস্থাটি। এটি দিয়ে মোবাইল বেতার তরঙ্গের ক্ষতির মাত্রা, তেজস্ক্রিয়া, স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি বিষয়ে জানা যােবে। একইসঙ্গে একটি নির্দিষ্ট স্থানে নেটওয়ার্ক কতটা শক্তিশালী বা দুর্বল তাও নিরুপণ করা যাবে। বাংলাদেশকে এই যন্ত্র দুটি উপহার হিসেবে দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সেন্ট্রাল রেডিও মনিটরিং সিস্টেম (সিআরএমএস)। অনপোম নামের একটি কোরিয়ান কোম্পানির মাধ্যমে এই উপহার হস্তান্তর করছে সিআরএমএস। সূত্রমতে, সম্প্রতি অনপোমের কর্মকর্তারা ঢাকা সফর করে টিআরসির চাহিদা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নিয়ে এই সিস্টেমটি তৈরি করছেন। এখন এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তির পর সিআরএমএস আকাশ পথে ঢাকায় তাদের মনিটরিং সিস্টেমগুলো পাঠাবে।